Skip to main content

Chetona Ekush

, ,

ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নয়, উন্মুক্ত রাজনৈতিক চর্চাই চায় শিক্ষার্থীরা: সংসদে হুইপ রকিবুল ইসলাম

সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | চেতনা একুশ

সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা এখন আর কোনো ধরনের গুপ্ত রাজনীতি দেখতে চায় না। তারা চায় সবকিছু প্রকাশ্যে হোক এবং উন্মুক্তভাবে রাজনৈতিক চর্চার পরিবেশ গড়ে উঠুক।সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


রকিবুল ইসলাম বলেন, যদি গোপনে মব সৃষ্টি করে ক্যাম্পাসে অশান্তি তৈরির চেষ্টা করা হয়, তাহলে তা সাধারণ শিক্ষার্থীদের জন্য কখনোই কল্যাণকর হবে না। এতে শিক্ষাঙ্গনে শান্তির পরিবর্তে অস্থিরতা বাড়বে।


তিনি বলেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে অনেক মূল্যবান সময় হারিয়েছে। তারা আর চায় না ক্যাম্পাসে অশান্তি ফিরে আসুক। তারা চায় শান্ত, স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ। আর কোনো গুপ্ত রাজনীতি নয়—তারা চায় সবকিছু হোক প্রকাশ্যে এবং স্বচ্ছভাবে।


হুইপ আরও বলেন, উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হোক, আর যদি রাজনৈতিক কোনো কাঠামো বা দিকনির্দেশনা নির্ধারণ করতে হয়, তাহলে তা সবার মতামতের ভিত্তিতে হওয়া উচিত। আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরি করা যেতে পারে।


তিনি উল্লেখ করেন, প্রয়োজনে সংসদেও আলোচনা হতে পারে—ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চলবে এবং কীভাবে তা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।


রকিবুল ইসলাম বলেন, আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক। রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, সেটিকে আর কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। মব সৃষ্টির মাধ্যমে আবার ফ্যাসিবাদী সময়ের অন্ধকারে ফিরে যেতে চাই না।


তিনি আরও বলেন, আগামী দিনের ছাত্রসমাজ যেন মেধা, যোগ্যতা ও নেতৃত্বের ভিত্তিতে গড়ে ওঠে—সেই পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ