
চেতনা একুশ ডেস্ক:
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তাদের নারী প্ল্যাটফর্ম ‘জাতীয় নারী শক্তি’র জন্য ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছে। আজ ১৮ এপ্রিল প্রকাশিতপ্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব মাহমুদা আলম মিতু। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব সাইফুন বুশরা মিশমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব এবং এনসিপির প্রধান সংগঠক (দক্ষিণ) মনজিলা ঝুমাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন দলের নেতা ও জুলাই আন্দোলনের ফ্রন্টলাইন কর্মী নুসরাত তাবাসসুম, যিনি প্রধান সংগঠকের দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতেই এই কমিটি গঠন করা হয়েছে।


