
নিজস্ব প্রতিনিধি। চেতনা একুশ
দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের শিকড় উপড়ে ফেলতে বড় ধরনের অ্যাকশনে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পরপরই দেশজুড়ে মাদক, জুয়া এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে একযোগে সমন্বিত বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসোমবার
জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জন-গুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এই কঠোর বার্তা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধের দাবিতে নোটিশটি উত্থাপন করেন বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
বুনো উল্লাস ও সিসা বারের নেপথ্যে যার
সংসদে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ সিসা লাউঞ্জগুলো এখনো বেপরোয়া। বারবার অভিযানের পরেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ঠিকানা পরিবর্তন করে এসব ব্যবসা চালানো হচ্ছে। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তার সহায়তায় গুলশান, বনানী, উত্তরা ও ধানমন্ডির মতো এলাকায় এসব অনৈতিক কর্মকাণ্ডের আখড়া গড়ে উঠেছিল।
জিরো টলারেন্স নীতি ও কঠোর বার্তা
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। তিনি বলেন, “জাতির ভবিষ্যৎ যুবসমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে অভিযানের কোনো বিকল্প নেই। ৩০ এপ্রিলের পর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে এই সুসমন্বিত অভিযান শুরু হবে।”
প্রশাসনের ভেতর শুদ্ধি অভিযান
মন্ত্রী আরও সতর্ক করে বলেন, সিসা বার বা মাদক ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্য বা প্রশাসনের কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ট্রেড লাইসেন্সবিহীন অবৈধ প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে বন্ধের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।মাদকমুক্ত
বাংলাদেশ গড়তে সরকারের এই দৃঢ় অবস্থানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। এখন দেখার বিষয়, ৩০ এপ্রিলের পর শুরু হতে যাওয়া এই বিশেষ অভিযান কতটা কার্যকরী ভূমিকা রাখে।


