Skip to main content

Chetona Ekush

, ,

দেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: অর্থমন্ত্রী আমীর খসরু

বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার—২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

রুমিন ফারহানা জানতে চান, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত, এই ঋণ পরিশোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা ও পরিশোধ কার্যক্রম পরিচালনা করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। প্রতি অর্থবছরের শুরুতেই ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়। নির্ধারিত সূচি অনুসরণ করেই বছরজুড়ে ঋণ পরিশোধ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।অর্থমন্ত্রী উল্লেখ করেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও বাজেট বরাদ্দের মাধ্যমে এই ধারা বজায় থাকবে।

রিপোর্ট: নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ