
চেতনা একুশ ডেস্ক:
রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠ পর্যায়ে নিয়োজিত সেনাবাহিনীর অবস্থান নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানানস্বরাষ্ট্রমন্ত্রী
তার বক্তব্যে স্পষ্ট করেন যে, বিদ্যমান আইনি কাঠামো মেনেই বর্তমানে সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে। তবে পরিস্থিতি বিবেচনায় এই বাহিনীকে পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।
জঙ্গিবাদ প্রসঙ্গে মন্ত্রী : বিগত সরকারগুলোর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ‘জঙ্গি ইস্যু’ ব্যবহার করা হতো। তিনি দৃঢ়ভাবে জানান যে, বর্তমানে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। তবে পৃথিবীর অন্যান্য দেশের মতো কিছু চরমপন্থী গোষ্ঠী সক্রিয় থাকতে পারে, যা নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট।
কোস্ট গার্ডের ভূমিকা : বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশংসা করে তিনি বলেন, বিএনপি সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে এই বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। আজ এটি জনগণের গভীর আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সমুদ্রসীমা এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায়ও কোস্ট গার্ড প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


