
নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ
দেশজুড়ে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বা অপরাধী—যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবেসোমবার
আজ (৪ মে) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, যৌথ অভিযান পরিচালনার কৌশল এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে
এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে পুলিশ বাহিনীর ব্যবহৃত পোশাক নিয়েও বাহিনীর ভেতরে এবং সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের অসন্তোষ রয়েছে। পোশাকটি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে তিনি বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পোশাক পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া সাম্প্রতিক সংসদ অধিবেশন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল দেশের ইতিহাসে অন্যতম সফল অধিবেশন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিতর্ক ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অধিবেশন সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা গঠনমূলকভাবে উপস্থাপিত হয়েছে।


