Skip to main content

Chetona Ekush

, ,

মিরপুরে বৃদ্ধা মায়ের করুণ মৃত্যু: যুগ্ম সচিব ছেলে ওএসডি

ড. এ কে এম আনিসুর রহমান

চেতনা একুশ ডেস্ক:
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তানদের চরম অবহেলায় মায়ের এমন করুণ পরিণতি খোদ প্রশাসন ও সমাজ সচেতন মানুষকে স্তব্ধ করে দিয়েছে। এই অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের বড় ছেলে, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
আজ বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি জরুরি প্রজ্ঞাপন জারি করা হয়।

আইনের আওতায় আনা হবে সন্তানদের

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের জানান, “পিতা-মাতার ভরণপোষণ আইন” অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক নিয়মেই সরকারের এই যুগ্ম-সচিবের বক্তব্য গ্রহণসহ পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রশাসন কোনোভাবেই এই নৈতিক স্খলনকে প্রশ্রয় দেবে না।

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় পচাগলা লাশ

গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া মরদেহটি এতটাই পুরনো ছিল যে তাতে পচন ধরে পোকা মাকড় জমে গিয়েছিল। চারদিকের তীব্র দুর্গন্ধই জানান দিচ্ছিল, কতখানি অবহেলা আর একাকীত্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই মা।

সন্তানদের উচ্চশিক্ষা ও নিষ্ঠুর বাস্তবতা

নুরজাহান বেগমের মৃত্যুর পর তার পারিবারিক পরিচয় সামনে আসতেই হতবাক হয়ে পড়েছে সাধারণ মানুষ। জানা গেছে, মৃত বৃদ্ধার এক ছেলে সরকারের উচ্চপদস্থ যুগ্ম সচিব, আরেক ছেলে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং একমাত্র মেয়ে একটি স্থানীয় স্কুলের শিক্ষিকা।

সমাজের চোখে সফল ও প্রতিষ্ঠিত এই তিন সন্তানের কেউই বৃদ্ধা মায়ের শেষ সময়ে পাশে ছিলেন না। এমন চরম সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে তীব্র সমালোচনা ও ধিক্কার চলছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ