Skip to main content

Chetona Ekush

, ,

পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসার পিত্রালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক নাসরিন বেগম

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে রাতে তিনি ঢাকার পল্লবী এলাকায় শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া স্বপ্না আক্তার কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে গেলে তার স্বামীর সোহেল রানা ও অপর এক ব্যক্তি রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে। পরে সেখান থেকেই তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন শিশুটির বাবা।

এরই মধ্যে সোহেল রানাকে গ্রেফতারের পর ঢাকার সিএমএম আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে ঘটনার দায় স্বীকার করে বলে আদালত সূত্রে জানা যায়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ