Skip to main content

Chetona Ekush

, ,

রামিসা হত্যা: এক মাসের মধ্যে নরপশুদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক । চেতনা একুশ

মিরপুরের ফুটফুটে শিশু রামিসা হত্যাকাণ্ডের পৈশাচিকতায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী এক মাসের মধ্যে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। ভবিষ্যতে যেন আর কোনো নরপশু এই ধরনের জঘন্য ও পাশবিক কাজ করার দুঃসাহস না দেখায়, তার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। একটি নিরাপদ, সাম্যবাদী ও মানবিক সমাজ গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

শনিবার (২৩ মে) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

প্রধানমন্ত্রী বলেন, “মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপটি উন্মোচিত হয়েছে। এই ধরনের পৈশাচিক শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই বরদাশত করবে না।”বিগত শাসনামলের সমালোচনা করে তিনি আরও বলেন, “দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র এদেশের মানুষের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সম্পদই হরণ করেনি, বরং দেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। সবচেয়ে বড় আঘাত এসেছে আমাদের মানবতা ও ধর্মীয় মূল্যবোধের ওপর। এগুলোকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছিল। তবে আজ আর অন্যায়ের ঠাঁই হবে না।”

জাতীয় কবির স্মৃতিচারণ :

বাঙালির দ্রোহ ও চেতনার বাতিঘর জাতীয় কবির স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক সত্য তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জানাজা নামাজের পর কবির লাশবাহী খাটিয়া যারা কাঁধে তুলে নিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এমনকি পরবর্তীতে ১৯৮৯ সালের ২৫ মে কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতেও তিনি স্বশরীরে অংশ নিয়েছিলেন। এছাড়া কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের সমাপ্তি টানেন এই বলে যে, “বাংলাদেশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয়তাবাদের চেতনার প্রতীক এবং আমাদের জাতীয় সত্তার সবচেয়ে সার্থক প্রতিনিধি।”

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ