Skip to main content

Chetona Ekush

, ,

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মণি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— এ এম মাহবুব উদ্দিন, মো. নওশাদ জমির, শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মো. নাজিবুর রহমান, আক্তার হোসেন এবং আল ফারুক আব্দুল লতিফ। এছাড়া পদাধিকারবলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধানের আলোকে এই স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই কমিটি আইন প্রণয়ন, বিচারব্যবস্থা-সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে সংসদীয় তদারকি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ