Skip to main content

Chetona Ekush

, ,

পুলিশ প্রশাসনে বড় রদবদল: ১৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৬ কর্মকর্তাকে নতুন দায়িত্ব

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের সংস্কার ও রদবদলের পদক্ষেপ নিয়েছে সরকার। পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সাথে ছয়জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

১৩ কর্মকর্তার বাধ্যতামূলক অবসরআজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি মোতাবেক সকল প্রকার অবসরকালীন সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন :

১. ড. এ কে এম মাসুম রব্বানী (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ)

২. মো. সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ)

৩. মহ. আশরাফুজ্জামান (কমান্ড্যান্ট-ডিআইজি, পিটিসি, রংপুর; বর্তমানে পলাতক)

৪. এ জেড এম নাফিউল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট)

৫. মোহাম্মদ আবুল ফয়েজ (ডিআইজি, নৌ পুলিশ)

৬. মো. মনিরুল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট)

৭. মাহফুজুর রহমান (ডিআইজি, পুলিশ অধিদপ্তর)

৮. মো. মুনিবুর রহমান (ডিআইজি, এফপিবিএন হেডকোয়ার্টার্স)

৯. মো. ইকবাল হোসেন (অতিরিক্ত ডিআইজি, ওএসডি)

১০. শামীমা বেগম (ডিআইজি, পুলিশ অধিদপ্তর)

১১. মো. আবু কালাম সিদ্দিক (ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ)

১২. মো. আমিনুল ইসলাম (ডিআইজি, পুলিশ টেলিকম)

১৩. সালমা বেগম (ডিআইজি, এপিবিএন)

নতুন পদায়ন ও বদলি

প্রশাসনের গতিশীলতা রক্ষায় একই প্রজ্ঞাপনে বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং মনসুর আলম কাদেরীকে এসবি-তে পদায়ন করা হয়েছে। এ ছাড়া মুর্শিদ জাহানকে এপিবিএন এবং কাজী হাসান উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান এবং মো. জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

নির্দেশনা : বদলীকৃত কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হলে ৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন। জনস্বার্থে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রিপোর্টঃ নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ