Skip to main content

Chetona Ekush

, ,

সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ও উদ্দেশ্যকে গুরুত্ব দিতে হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। একই সঙ্গে উপস্থাপিত তথ্য হতে হবে প্রাসঙ্গিক, সামঞ্জস্যপূর্ণ ও তথ্যবহুল।

সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করার আদেশ দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ