Skip to main content

Chetona Ekush

, ,

সরকারের দুই মাস পূর্তি: আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আগামীকাল শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী।

এছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য আসতে পারে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ