Skip to main content

Chetona Ekush

, ,

৫ বছরের পুরোনো মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ সরকারের

সংসদে আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন থাকা মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলোর জট কমিয়ে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে আইন ও বিচার বিভাগ একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, ফৌজদারি মামলার তদন্ত দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং ফরেনসিক ও বিশেষজ্ঞ মতামত সংগ্রহসহ তদন্তের প্রতিটি ধাপ কগনিজেন্স ম্যাজিস্ট্রেটরা নিয়মিত তদারকি করছেন।

এ ছাড়া পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন থাকা মামলাগুলো আলাদাভাবে চিহ্নিত করে সেগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, জেলা আইনশৃঙ্খলা সভা এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে বিচারাধীন বন্দিদের মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ