Skip to main content

Chetona Ekush

, ,

আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনপ্রিয় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট।

চেতনা একুশ (লন্ডন):
দীর্ঘদিন স্থগিত থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনপ্রিয় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট। আগামী ১ জুলাই থেকে এই রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। এর আগে, গত ৪ জানুয়ারি জানানো হয়েছিল যে ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। পরে আরেক ঘোষণায় জানানো হয়, ১ মার্চ থেকে এ রুটে ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত করা হবে।

গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে সোচ্চার ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, যাত্রীদের চাহিদা ও গুরুত্ব বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় এই রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন হজ কার্যক্রম শেষ হওয়ার পর ১ জুলাই থেকে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে।

ফ্লাইটের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ