Skip to main content

Chetona Ekush

, ,

ল অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন এর সূত্রাপুর থানা ইউনিটের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ


জাতিসংঘের কনসালটেটিভ স্ট্যাটাসপ্রাপ্ত আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সংগঠন ল অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন (এলজেএফ)-এর সূত্রাপুর থানা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অদ্য ৫ সেপ্টেম্বর, শনিবার সুত্রাপুর থানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এডভোকেট নাসরিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. মুহাম্মদ হায়দার আলী। সভায় আরো উপস্থিত ছিলেন এডভোকেট মুক্তা বেগম, এডভোকেট হুমায়রা, ডা. জান্নাতুল ফেরদৌসী, শারমিন বেগম, পারভীন আক্তার, রোকসানা আক্তার, লিপি আক্তার ও রুনা লায়লাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আইন ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো প্রতিরোধে সংগঠিতভাবে কাজ করা প্রয়োজন। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে আইনি অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে অনেক ধরনের হয়রানি ও অধিকার বঞ্চনার ঘটনা কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে মানবাধিকার সুরক্ষায় সামাজিকভাবে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং মানবাধিকার ও আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করে সাধারণ মানুষের কাছে আইনগত ও মানবাধিকারভিত্তিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভায় ডা. জান্নাতুল ফেরদৌসীকে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটির মাধ্যমে মহানগর দক্ষিণ এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যক্রম সমন্বয়, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকার ও আইনগত সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে কাজ করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ