Skip to main content

Chetona Ekush

, ,

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ-এর মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।

তিনি জানান, ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশীদকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলায় ড. হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

রায়ে আদালত শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া আরও ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ