

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মে) তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে কায়সার হামিদ লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার আজ চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে সবাই তাকে ক্ষমা করে দেবেন।”
পোস্টে তিনি আরও বলেন,“এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন।”
কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রিপোর্ট : নাসরিন বেগম


