Skip to main content

Chetona Ekush

, ,

কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ঢাকার দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর ব্যবস্থা

চেতনা একুশ ডেস্ক, ঢাকা।

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা সময়মতো অপসারণ না করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।

জানা গেছে, বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে বের হন প্রধানমন্ত্রী। এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় সড়কের পাশে কোরবানির বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ