Skip to main content

Chetona Ekush

, ,

‘ডিম না খেতে চাইলে ভালো হয়ে যান’: নাসীরুদ্দীন পাটওয়ারীকে রাশেদ খাঁনের কড়া হুঁশিয়ারি

ঝিনাইদহ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ ও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন। নাসীরুদ্দীনকে সতর্ক বার্তা দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ডিম না খেতে চাইলে ভালো হয়ে যাও’।


বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) তিনি এসব কথা বলেন।


সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে রাজনৈতিক বক্তব্যে উসকানিমূলক ভাষা ব্যবহার এবং দেশের বিভিন্ন জেলায় গিয়ে উগ্র ও ‘গরম বক্তব্য’ দেওয়ার কারণে সাধারণ মানুষ চরমভাবে ক্ষুব্ধ হচ্ছে। নাসীরুদ্দীনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ‘জেলায় জেলায় যাবা, গরম গরম বক্তব্য দিবা, গালিগালাজ করবা আর বিএনপির সংক্ষুব্ধ সমর্থকরা চুপচাপ বসে থাকবে?’


নেতাকর্মীদের শান্ত থাকার ইঙ্গিত দিয়ে বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেন, বিএনপির সাংগঠনিক কর্মীরা সরাসরি কোনো সহিংস প্রতিক্রিয়া দেখাবে না। তবে দলের সাধারণ সমর্থক ও কোটি কোটি ভোটারের মনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটতেই পারে।


তিনি আরও যোগ করেন, ‘বিএনপির কর্মীরা তোমার কিছু করবে না, কিন্তু সাধারণ ভোটার যারা বিএনপিকে ভালোবাসে, তারা ক্ষুব্ধ হয়ে তোমাকে ডিম মারতেই থাকবে। আর এই ডিম মারা তো মাত্র শুরু হয়েছে।’
রাজনৈতিক অঙ্গনে উসকানিমূলক বক্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ