Skip to main content

Chetona Ekush

, ,

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা ও হামের টিকা ইস্যুতে হাইকোর্টে রুল জারি

বিদেশি মোবাইল কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দেওয়া এবং ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বিশেষ সুবিধা রেখে প্রণীত টেলি কমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতে করা রিটে দাবি করা হয়, এই নীতিমালার মাধ্যমে দেশের মোবাইল অপারেটরদের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী সানাউল্লাহ নূর।

একই দিনে হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে পৃথক একটি রিট দায়ের করা হয়।

রিটে উল্লেখ করা হয়, সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজারে পৌঁছেছে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় প্রয়োজনীয় টিকা কেনা হয়নি এবং টিকাদান কর্মসূচিও কার্যকরভাবে বন্ধ ছিল।

হামের টিকা সরবরাহে ব্যর্থতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি পুরো ঘটনার তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা আরেকটি রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। শুনানিকালে হামের টিকা কার্যক্রমে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তির বিষয়ও খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন আদালত।

রিপোর্ট : এড্. নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ