Skip to main content

Chetona Ekush

, ,

ব্যাংক খাতের ওপর চাপ কমাতে সরকারের ঐতিহাসিক সংস্কারমুখী পদক্ষেপ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক , চেতনা একুশ


পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশ প্রচলিত বাজেট কাঠামোর খোলস ছেড়ে এক নতুন ও দূরদর্শী অর্থনৈতিক পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত এক বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বৈশ্বিক অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল বিনিয়োগের ধরন ও মূল্যায়নের মানদণ্ডের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক এই বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখেই দেশের পাবলিক ফাইন্যান্স ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। আর এই লক্ষ্যেই সরকার গতানুগতিক বাজেট প্রণয়ন পদ্ধতি থেকে ধাপে ধাপে সরে এসে দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থনৈতিক পরিকল্পনায় জোর দিচ্ছে।
বিগত দেড় দশকের অর্থনৈতিক কাঠামোর কথা উল্লেখ করে অর্থমন্ত্রী অকপটে স্বীকার করেন, দীর্ঘ সময় ধরে ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ সংকুচিত হয়ে পড়েছিল। অথচ ব্যাংকিং খাতের মূল চালিকাশক্তিই হওয়ার কথা ছিল বেসরকারি খাতে অর্থায়ন। সরকারি ঋণের মাত্রাতিরিক্ত চাহিদার কারণে তৈরি হওয়া এই সংকট রাতারাতি দূর করা সম্ভব না হলেও, বর্তমান সরকার পরিবর্তনের সেই সাহসী সূচনা ইতিমধ্যেই করে ফেলেছে।


সংস্কারের অংশ হিসেবে অর্থমন্ত্রী জানান, চলতি বাজেটে দেশীয় ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা কমিয়ে আনা হয়েছে।


তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের এই ঋণনির্ভরতা কমানোর ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে ব্যাংক খাতের ওপর চাপ আরও কমবে। এর ফলে বেসরকারি খাতে ঋণের অবাধ প্রবাহ নিশ্চিত হবে, যা প্রকারান্তরে দেশের বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ