Skip to main content

Chetona Ekush

, ,

মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে ডিএসসিসির অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

চেতনা একুশ ডেস্ক:
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর মোবাইল কোর্ট। আজ রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়।


অভিযান চলাকালে হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা হাতেনাতে ধরা পড়ে। ফলশ্রুতিতে, আইন অমান্য করায় হাসপাতালটিকে সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যথাযথ নিয়ম না মেনে খাদ্য পরিবেশন ও সংরক্ষণের দায়ে ‘নিরাপদ খাদ্য আইন’-এর আওতায় ২ লাখ টাকা এবং রোগীদের অধিকার ক্ষুণ্ণ ও সেবার নামে প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’-এর অধীনে আরও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই ঝটিকা অভিযানটি পরিচালিত হয়। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে ডিএসসিসির সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শকসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


ভোক্তা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সিটি করপোরেশনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ