Skip to main content

Chetona Ekush

, ,

শেখ হাসিনার জন্মদিন পালনের সময় উত্তরা হতে তরুণীসহ ১৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন তরুণীও রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজন করছিলেন। একই সঙ্গে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল—এমন তথ্যও পুলিশের কাছে ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ফ্ল্যাটটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মো. রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রানা, ছাত্রলীগ কর্মী ফাহিম ও ছাত্রলীগ নেত্রী ফারজু। এ ঘটনায় মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও সংশ্লিষ্টতার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘নাশকতার পরিকল্পনা চলছে—এমন খবর পেয়ে আমরা অভিযান চালাই। ওই ফ্ল্যাট থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে।’

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ