
দেশের আকাশে জিলহজের চাঁদ, ২৮ মে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ অনুযায়ী আগামী বৃহস্পতিবার, ২৮ মে সারাদেশে উদ্যাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
এর ফলে মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। কোরবানির পশুর হাট, ঘরমুখো মানুষের যাত্রা এবং উৎসব আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
রিপোর্ট : নাসরিন বেগম


