Skip to main content

Chetona Ekush

, ,

জ্বালানি তেলের দাম বাড়লো

জ্বালানি সংকটের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তেলের মূল্য বৃদ্ধির পর এবার দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলো। গতকাল শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।

গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ রোববার থেকে কার্যকর হচ্ছে।

২০২৬ সালের এপ্রিল থেকে কার্যকর জ্বালানি তেলের নতুন মূল্য:

ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা (আগে ১০০ টাকা ছিল)। কেরোসিন: প্রতি লিটার ১৩০ টাকা (আগে ১১২ টাকা ছিল)

পেট্রোল: প্রতি লিটার ১৩৫ টাকা (আগে ১১৬ টাকা ছিল)। অকটেন: প্রতি লিটার ১৪০ টাকা (আগে ১২০ টাকা ছিল)।

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশেও জ্বালানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বাড়ে । একপর্যায়ে, অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। যুদ্ধ শুরুর আগে যা ছিল ৮০ ডলারের আশপাশে।

এখন বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমায় ফিলিং স্টেশনে ভিড় বেড়ে গেছে। তাই সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির তিনজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল বলেন, বাড়তি তেল সরবরাহ করতে গতকাল রাতেই তেল বিপণন কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।এরই মধ্যে গতকাল বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা এল। ২০২৪ সালের

রিপোর্টারঃ এড্. নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ