Skip to main content

Chetona Ekush

, ,

চাঁদপুর সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর সফরের পথে কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লা জুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাসচাঁদপুর সফরের পথে কুমিল্লায় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সড়কের দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।

জানা গেছে, দাউদকান্দি উপজেলা অতিক্রম করার সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নেন। চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন–এর অনুসারীরা অবস্থান নেন। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ–এর সমর্থকেরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া এমপি আতিকুল ইসলাম শাওন, জসিম উদ্দিন এবং মনিরুল হক চৌধুরী–এর অনুসারীরাও বিভিন্ন স্থানে স্বাগত কর্মসূচিতে অংশ নেন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ইলিয়টগঞ্জ এলাকায় জড়ো হয়েছেন। তাঁর আগমনকে ঘিরে দলের তৃণমূল পর্যায়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক জানান, সকাল থেকেই আলেখারচর বিশ্বরোড এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন প্রিয় নেতাকে এক নজর দেখার আশায়। চট্টগ্রাম মহাসড়কের নীলকার বাজার এলাকাতেও দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।

বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের অন্যতম দাবি হচ্ছে কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ