Skip to main content

Chetona Ekush

, ,

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের স্পষ্ট বার্তা, ‘হস্তক্ষেপ করবে না আদালত’

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের স্পষ্ট বার্তা, ‘হস্তক্ষেপ করবে না আদালত’আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছেন, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না আদালত।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম রহমান।এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন।শুনানি শেষে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, আদালত পরিষ্কারভাবে বলেছেন যে বিসিবির নির্বাচনী কার্যক্রমে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।

এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক আরেকটি রিট আবেদন দায়ের করা হয়।

সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন এ রিট করেন। আবেদনকারীদের মধ্যে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটের নাম উল্লেখযোগ্য।

রিপোর্টার : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ