
চেতনা একুশ ডেস্ক:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান তাঁর মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করেছেন। সম্পূর্ণ শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে আজ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতাজনিত কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক ও প্রশাসনিক কাজ যথাযথভাবে সম্পন্ন করতে তাঁর বেশ বেগ পেতে হচ্ছিল।
তিনি আরও জানান, বর্তমান সরকারের উন্নয়ন ধারা এবং প্রশাসনিক কাজের গতিশীলতা ও গতিবেগ বজায় রাখার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে পদে বহাল থাকা সমীচীন নয় মনে করেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের পথ বেছে নেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করে তিনি প্রধানমন্ত্রীর কাছে তা দ্রুত গ্রহণের বিনীত অনুরোধ জানিয়েছেন। তবে পদত্যাগের বিষয়ে দীপেন দেওয়ানের পক্ষ থেকে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত এই সংসদ সদস্য অত্যন্ত সুনামের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


