
চেতনা একুশ | লন্ডন – বৈশ্বিক পর্যায়ে মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি, গঠনমূলক মতবিনিময় এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ইউনিপা সোশ্যাল চালু করেছে লন্ডনভিত্তিক ব্রিটিশ গণমাধ্যম প্রতিষ্ঠান ইউনিপা নিউজ লিমিটেড।
প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউনিপা সোশ্যাল ব্যবহারকারীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে ব্যক্তি ও পেশাগত যোগাযোগ সম্প্রসারণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমারেখা অতিক্রম করে সহযোগিতার সুযোগ সৃষ্টি করা হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য হলো একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক ডিজিটাল পরিবেশ গড়ে তোলা, যেখানে বিভিন্ন দেশের মানুষ মুক্তভাবে গঠনমূলক ধারণা, জ্ঞান ও সৃজনশীল উদ্যোগ বিনিময় করতে পারবেন। একই সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করাও এর অন্যতম উদ্দেশ্য।
ইউনিপা নিউজ লিমিটেডের তথ্যমতে, প্ল্যাটফর্মটি নৈতিক মূল্যবোধ, শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হবে। এ লক্ষ্যে দায়িত্বশীল অনলাইন আচরণ, ইতিবাচক সামাজিক সম্পৃক্ততা এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বৈশ্বিক কমিউনিটির সদস্যদের জন্য এমন একটি ডিজিটাল পরিসর তৈরি করাই ইউনিপা সোশ্যালের লক্ষ্য, যেখানে তারা নিজেদের মতামত প্রকাশ, পারস্পরিক যোগাযোগ এবং ইতিবাচক সামাজিক উদ্যোগে অংশগ্রহণের সুযোগ পাবেন। সাইন আপ লিংক : unipasocial.com


