Skip to main content

Chetona Ekush

, ,

সিফাতের ১০ হাজার টাকার বিদ্যুৎ বিলের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন তথ্য

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যসংবলিত ভিডিও প্রকাশ করেছিলেন গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

সিফাতের গ্রেপ্তারের ঘটনায় এনসিপি ও জামায়াতে ইসলামী ক্ষোভ প্রকাশ করে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। এরই মধ্যে তার অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তবে তদন্তে সিফাতের অভিযোগের সঙ্গে বাস্তব চিত্রের ভিন্নতা পাওয়া গেছে।

সিফাত তার ভিডিওতে দাবি করেন, গত দুই মাসে (জুলাই-আগস্ট) তাকে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে। বিষয়টি অগ্রহণযোগ্য দাবি করে তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘এক মাসের বিদ্যুৎ বিল, একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলব?’

সিফাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি তদন্তে নামে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

তদন্তে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা দেখতে পান, সিফাতের বাবা মো. সেকান্দার আলীর গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে।

এর মধ্যে একটি মিটারে গত মে মাসে ৪৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল আসে ৩১৭ টাকা। জুনে ৫০ ইউনিটে ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটে ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটে ৫১৩ টাকা বিল আসে। অর্থাৎ চার মাসে এই মিটারে মোট ৩২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং বিল এসেছে ২ হাজার ৩৫৪ টাকা।

অপর একটি মিটারে মে মাসে ২৫০ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল আসে ১ হাজার ৮১২ টাকা। জুনে ২০০ ইউনিটে ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটে ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটের বিপরীতে বিল আসে ২ হাজার ৩৯৭ টাকা। এই মিটারে চার মাসে মোট ১ হাজার ১৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এর বিপরীতে বিল এসেছে ৯ হাজার ৩৮৭ টাকা।

এ ছাড়া তৃতীয় মিটারে মে মাসে ১২৫ ইউনিটের বিল ছিল ৮৪৭ টাকা। জুনে ১২০ ইউনিটে ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটে ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটের বিল আসে ১ হাজার ৩৬২ টাকা। চার মাসে এই মিটারে মোট ৬২৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং বিল এসেছে ৪ হাজার ৫৩২ টাকা।

সব মিলিয়ে চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে সিফাতের বাবার বাড়ির তিনটি আবাসিক মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এ সময়ে তিন মিটারের বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ডবাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীর বলেন, সিফাত তার ভিডিওতে দাবি করেছেন, জুলাই ও আগস্ট—এই দুই মাসে তাকে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে। বিষয়টি তদন্ত করে পল্লী বিদ্যুৎ সমিতি প্রয়োজনীয় তথ্য যাচাই করেছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ