Skip to main content

Chetona Ekush

, ,

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর আদায়ে আর বাধা নেই, রিট খারিজ হাইকোর্টে

চেতনা একুশ রিপোর্ট: গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর আদায়ের পথ খুলে গেছে। এ ক্লিকসংক্রান্ত পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

তবে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের বিষয়ে দেওয়া রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭—এই পাঁচ করবর্ষে গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় আয়কর নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করে।

প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ নতুন বেঞ্চ সেই রুল খারিজ করে দেন।

হাইকোর্টের রিট খারিজের ফলে এখন গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আয়কর হিসেবে আদায় করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ