Skip to main content

Chetona Ekush

, ,

ঈদ যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে, ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।ফিরতি যাত্রার ক্ষেত্রে ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে ইস্যু করা হবে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদের আগাম যাত্রা ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

এছাড়া ঈদ উপলক্ষে ইস্যুকৃত অগ্রিম ও ফিরতি টিকিট কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করা হবে।

ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ