Skip to main content

Chetona Ekush

, ,

ফ্যামিলি কার্ডে বদলাবে প্রান্তিক মানুষের জীবন: এ্যানি

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিনিধি । চেতনা একুশ

প্রান্তিক মানুষের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্তপানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি‌ বলেছেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে। তিনি জানান, এই উদ্যোগ নারীর ক্ষমতায়নের পাশাপাশি পরিবারে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনঅনুষ্ঠানে

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল ভিত্তি”— এই দর্শন সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়মন্ত্রী

আরও বলেন, জনকল্যাণমূলক নানা কর্মসূচির মাধ্যমে সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ডও করা হয়েছে। মাত্র তিন মাসের মধ্যে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে, যা দেশের কৃষিখাতে নতুন সম্ভাবনা ও উৎপাদন বৃদ্ধির পথ তৈরি করবে।

এদিন কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক হাজার ২৫০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ