Skip to main content

Chetona Ekush

, ,

সাহিত্যের আঙিনায় নক্ষত্র মেলা: এসবিএসপি সাহিত্য পুরস্কারে ভূষিত ১০ গুণী লেখক

সাহিত্যের আঙিনায় নক্ষত্র মেলা। এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কলমযোদ্ধা। বাংলা সাহিত্যের সৃজনশীল ধারাকে বেগবান করতে এবং মননশীল সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে প্রতি বছরের ন্যায় এবারও ঘোষিত হলো ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’। সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)-এর উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ আসরে এবার নাম লিখিয়েছেন দেশের বরেণ্য ১০ জন কবি ও লেখক।

১ মে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর আনুষ্ঠানিকভাবে এই কৃতি সাহিত্যিকদের নাম ঘোষণা করেন। সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

যারা পাচ্ছেন এবারের স্বীকৃতি :

এবারের পুরস্কারের তালিকায় রয়েছেন দেশের অগ্রগণ্য সব সাহিত্যিক। তাঁদের মধ্যে রয়েছেন –

১. মতিন বৈরাগী (কবিতা)

২. দুখু বাঙাল (কবিতা)

৩. মজিদ মাহমুদ (কবিতা)

৪. ড. হাফিজ রহমান (কবিতা)

৫. হাসনাত আমজাদ (শিশুসাহিত্য)

৬. সমীর আহমেদ (কথাসাহিত্য)

৭. রেজুয়ান আহম্মেদ (কথাসাহিত্য)

৮. এ কে এম সুলতান মাহামুদ (কথাসাহিত্য)

৯. শাহানাজ ইয়াসমিন (কথাসাহিত্য)

১০. নুসরাত সুলতানা (কথাসাহিত্য)

আয়োজনের প্রেক্ষাপট : সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) দীর্ঘ ৯ বছর ধরে বাংলা সাহিত্যের সৃজনশীল বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুণীজনদের কাজের মূল্যায়ন এবং তরুণ প্রজন্মের মাঝে সাহিত্যের আলোকবর্তিকা ছড়িয়ে দিতেই এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, অতি শীঘ্রই রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শব্দশ্রমিকদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও এই আয়োজনটি সাহিত্যমোদীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

প্রতিবেদন : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ