Skip to main content

Chetona Ekush

, ,

বিচারিক ক্ষমতা হারালেন বিচারপতি মোঃ আব্দুল মান্নান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হলেও পুনর্গঠিত ৬৩টি বেঞ্চের কোনোটিতেই তাকে স্থান দেওয়া হয়নি।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল কুমিল্লার একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের সাথে বিচারপতি মান্নানের তপ্ত বাক্যবিনিময় ও অপ্রীতিকর পরিস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উত্তেজনার মুখে পুলিশি পাহারায় তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন।

আইন বিশেষজ্ঞদের মতে, একজন বিচারকের এমন আচরণ বিচারিক শিষ্টাচারের পরিপন্থী এবং বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল। এই নৈতিক স্খলনের কারণেই প্রধান বিচারপতি কঠোর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিচারপতি মান্নান ১৯৯৪ সালে বিচার বিভাগে সহকারী বিচারক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০২৪ সালের অক্টোবরে তিনি হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। বর্তমানে তাকে বিচারিক ক্ষমতা ছাড়াই খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

রিপোর্টঃ নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ