Skip to main content

Chetona Ekush

, ,

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী ধানের শীষের প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন

মির্জা ফয়সল আমীন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি। চেতনা একুশ:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্ধারিত ১৮৫টি ভোটকেন্দ্রের গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন মোট ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট পান।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রজুড়ে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত তা চলে।

পাঁচ প্রার্থীর লড়াই ও ভোটার সংখ্যা ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী অঞ্চল নিয়ে গঠিত এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। আসনটিতে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে অংশগ্রহণকারী অন্য দুই প্রার্থী হলেন—বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক)। বহুদলীয় অংশগ্রহণের মধ্য দিয়ে আসনটিতে প্রার্থীদের মাঝে একটি প্রতিযোগিতামূলক ভোটের আবহাওয়া তৈরি হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ