Skip to main content

Chetona Ekush

, ,

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তন করতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান। এ-সংক্রান্ত কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। জমা পড়া আবেদন ইস্যু করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত। আর ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ দিন ৫ নভেম্বর।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।

উল্লেখ্য, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখেই ভোটার এলাকা পরিবর্তনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করেছে কমিশন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ