
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ছাত্রীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়। বাইসাইকেল উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে তারা ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এমন স্লোগান দেয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছিল। এর মধ্যে ৫৪৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। মোট ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ৫৪৮ জন ছাত্রীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বাইসাইকেল উপহার দেওয়া হয়।
এদিকে, যে বিদ্যালয়ে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীকে ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। অনুষ্ঠানের একপর্যায়ে কয়েকজন ছাত্রীকে বিদ্যালয়ের মাঠেই নতুন সাইকেল চালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।


